পাঁচবিবিতে পদ্মবীণা বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎস...
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবরদান। প্রবারণা পূর্ণিমার পর ৩ মাস ধরে উদযাপিত হবে এই উৎসব।
সেই উৎসবের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পিরপাল পদ্মবীণা ও শিশু নিকেতন বৌদ্ধ বিহারের আয়োজনে উক্ত মন্দিরে আজ ৩০ শে অক্টোবর শুক্রবার বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়েছে।