গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাব...
যশোরের গঙ্গানন্দপুর ও ধুলিয়ানি ইউনিয়নে লতা বাহিনী বেপরোয়া। একের পর এক চাঁদাবাজি, মাদক কারবার, অস্ত্রবাজি, মারামারিতে লিপ্ত। এদের অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা। বিএনপির নাম ভাঙিয়ে এই বাহিনীর সদস্যরা তাবৎ এলাকায় নানা অপকর্ম করছে।
গত সপ্তাহে আটুলিয়র ঢালিপাড়ায় গৃহবধূ রিনার হাত পা ভেঙে দিয়েছে লতা বাহিনী। এ সময় বাঁধা দেওয়ায় কয়েক জনকে মারধোর করে জখম করেছে। রিনার স্বামী আনিসুল।
লতা বাহিনীর নেতৃত্বে লতা। তার পিতা আব্দুল। আটুলিয়া অলি পাড়ায় তার বাড়ি। লতা একের পর আকাম কুকর্ম করলেও প্রশাসন তার নাগাল পাচ্ছে না। সে চিহ্নিত মাদক কারবারি। উঠতি বয়সী কিশোর ও যুবকদের কয়েকটি পয়েন্ট এ সে মাদক আখড়ায় বসায়। এরপর উল্লেখিতদের দিয়ে টার্গেট ব্যাক্তির কাছ থেকে চাঁদাবাজি করায়। এই লতা বাহিনীর বিরুদ্ধে মারামারি, বাড়িঘর ভাঙচুরসহ শত অভিযোগ স্পষ্ট।