ইতালির কথা বলে লিবিয়ায় জিম্মি, মুক্তিপণ আদায়ের ...
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে জিম্মি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল জব্বারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, লিবিয়ায় তাদের মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে নির্যাতনের ভিডিও দেখিয়ে দেশে স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়।
আবদুল জব্বার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং এলেঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মেহেরপুর আদালতে দায়ের করা দুটি মামলার নথি, বাদী ও ভুক্তভোগী পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও তদন্ত কর্মকর্তার বক্তব্যে এসব তথ্য পাওয়া গেছে।