রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল র...
ক্লান্তিহীন এক জীবনযুদ্ধ, তার মাঝেও প্রতিদিনের ছকবাঁধা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ—রাস্তার অবলা প্রাণীদের মুখে খাবার তুলে দেওয়া। রাজশাহীর সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল রেখা আজ এক পরিচিত ও ভালোবাসার নাম। নিজের জীবনে শত অভাব-অনটন ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও, তিনি প্রতিদিন নিয়ম করে তিনবেলা রাস্তার বেওয়ারিশ কুকুরগুলোর খাবারের ব্যবস্থা করে চলেছেন। তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসা ও মমত্ববোধ পুরো সমাজকে এক মানবিকতার বার্তা দিচ্ছে