ad728

যশোরের চান্দুটিয়ায় নসিমন চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১, হাসপাতালে আরেকজন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার চান্দুটিয়া এলাকায় নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মো. মনিরুজ্জামান (৩৫) নামে আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ভোরে চান্দুটিয়া এলাকার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। আহত মনিরুজ্জামান ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে চান্দুটিয়া এলাকায় একটি নসিমন চুরি করে পালানোর চেষ্টা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে আটক করেন। পরে ভোর ৬টার দিকে একই ঘটনায় জড়িত সন্দেহে চান্দুটিয়া বটতলা ব্রিজ এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে।

খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, আহত মনিরুজ্জামানকে পুলিশি পাহারায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ