ad728

৭৫ লাখ টাকা কাবিনে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মিথ্যা মামলা, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন 

৭৫ লাখ টাকা কাবিননামায় বিয়ে করতে রাজি না হওয়ায় যশোর শহরের এক যুবককে ৬টি মিথ্যা মামলায় ফাঁসানো এবং তার ওপর কয়েক দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ভুক্তভোগী যুবক তামিম আবু উমামা।
ভুক্তভোগী তামিম যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী আনোয়ার হোসেন ও তার সহযোগীদের ধারাবাহিক চক্রান্ত, অপপ্রচার এবং হামলায় বর্তমানে তার পুরো পরিবার বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
তামিম জানান, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ফারজানা খাতুন এঁশীর (২০) সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয়। কিন্তু পরবর্তীতে মেয়ের বাবা অযৌক্তিক ও অন্যায্যভাবে ৭৫ লাখ টাকা কাবিন দাবি করেন। একই সঙ্গে মেয়েটির আচরণ ও ব্যক্তিগত বিষয় নিয়ে গুরুতর তথ্য সামনে আসায় তাদের পরিবার বিয়ের সম্বন্ধটি বাতিল করে।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই আনোয়ার হোসেন চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন এবং হয়রানির উদ্দেশ্যে তামিমের বিরুদ্ধে একে একে ৬টি মিথ্যা মামলা দায়ের করেন। আইনগত লড়াইয়ে ইতোমধ্যে ৪টি মামলা আদালতে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। বাকি মামলাগুলোও বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তামিম আরও জানান, পূর্ব শত্রুতার জেরে গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার দলবল তাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে উল্টো মিথ্যা রটানো হয় যে তিনি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ওই মেয়েকে অপহরণের চেষ্টা করেছেন।
সর্বশেষ গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তামিমের প্রাইভেটকার (ঢাকা মেট-গ ২৪-৯৫৯৮) গতিরোধ করে আনোয়ার হোসেন, তার ভাই দেলোয়ার হোসেনসহ কয়েকজন সন্ত্রাসী তার ওপর সরাসরি শারীরিক হামলা চালায়। এই হামলার সম্পূর্ণ ভিডিও ফুটেজ তার ব্যবহৃত ফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ভুক্তভোগী তামিম আবু উমামা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলাবাজ চক্রটির কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ