সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা...
মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ।
সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।