জবি দিবস উদ্যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অং...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (২ নভেম্বর) উদ্যাপিত হবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাতটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অফিস।