ad728

ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবন, একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণের দাবিতে প্রসাশনকে স্বারক লিপি প্রদান করে শাখা (ইবি) ছাত্রদল। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর দুইটায় উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলের আহ্বায়ক মোঃ মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদ সহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।

স্বারকলিপিতে উল্লেখ্য করা হয়,
বর্তমানে বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।

এতে আরো উল্লেখ্য করা হয়, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়কেও একটি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন ভবন, সকল একাডেমিক ভবন এবং ছাত্র-ছাত্রীদের আবাসিক হলসমূহে  সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করার দাবি জানান সংগঠনটি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ