ad728

চান্দিনায় বাল্যবিবাহের চাপে সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ,ইউ এন ও’র কাছে অভিযোগে অভিযুক্তদের কারাদণ্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

চান্দিনায় বাল্যবিবাহের চাপে সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ইউনো’র কাছে অভিযোগে অভিযুক্তদের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে বাল্যবিবাহের চাপে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেন।

নিখোঁজ শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার জেরিন (রোল-০১) শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে,তার মা মোসাঃ জাহানারা বেগম জোরপূর্বক তাকে একই গ্রামের পূর্বে বিবাহিত মোঃ অলিউল্লাহ (৩২)-এর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।

স্থানীয় সূত্র জানায়,বিয়েতে রাজি না হওয়ায় জেরিনকে একাধিকবার মারধর করা হয়। ১১ আগস্ট রাত ৮টার দিকে জেরিন তার বড় বোনের স্বামীকে ফোনে জানায়— “আপনি বিয়েটা বন্ধ করুন,না হয় আমি আত্মহত্যা করমু।”এরপর রাত ৩টার দিকে জোরপূর্বক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

পরদিন সকালে জেরিন বাড়ি থেকে পালিয়ে চান্দিনা ইউএনও মোহাম্মদ আশরাফুল হক এর কাছে অভিযোগ করেন। তিনি জানান,পাত্র অলিউল্লাহ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিতেন। অভিযোগ পেয়ে ইউএনও বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান-কে অবহিত করেন।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর চান্দিনা থানা পুলিশ,আনসার ব্যাটেলিয়নের একটি টিম ও গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করেন এবং শাস্তি প্রদান করেন।

শাস্তিপ্রাপ্তরা হলেন—
মোঃ অলিউল্লাহ ১ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা
মোহর আলী (অলিউল্লাহর বাবা): ৬ মাসের কারাদণ্ড
মোসাঃ জাহানারা বেগম (জেরিনের মা) ৬ মাসের কারাদণ্ড

জয়নাল আবেদিন ও সফিউল্লাহ (বাল্যবিবাহের সাক্ষী)মোট ১ লক্ষ টাকা জরিমানা (প্রতি জন ৫০ হাজার টাকা)
উক্ত,ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ইকবাল হোসেন।

ইউএনও মোহাম্মদ আশরাফুল হক জানান,“বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
একইসাথে এই বাল্যবিবাহ সম্পাদনকারী কাজীকে গ্রেফতার এবং তার লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ