ad728

নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জি.আর চাল বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ওয়ালী রহমান ​,নাসিরনগর প্রতিনিধি:

আসন্ন সনাতন, ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি মানবিক সহায়তা হিসেবে জি.আর (জিআর) চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
​আজ [১৪ অক্টোবর রোজ বুধবার ] নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানীয় সদস্য জনাব এম এ হান্নান।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ এরফান উদ্দিন।
​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান বলেন, "দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন উৎসব ও প্রীতির প্রতীক। বর্তমান সরকার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদযাপনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। প্রতিটি মণ্ডপে যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।"
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এরফান উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নাসিরনগর উপজেলার নিবন্ধিত প্রতিটি মণ্ডপে নির্ধারিত সময়ে ও সঠিকভাবে চাল পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর থাকবে।
​উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। চাল বিতরণ শেষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সরকারের এ মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ