1
2
| প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জি.আর চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
ওয়ালী রহমান ,নাসিরনগর প্রতিনিধি:
আসন্ন সনাতন, ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি মানবিক সহায়তা হিসেবে জি.আর (জিআর) চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ [১৪ অক্টোবর রোজ বুধবার ] নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানীয় সদস্য জনাব এম এ হান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ এরফান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান বলেন, "দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন উৎসব ও প্রীতির প্রতীক। বর্তমান সরকার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদযাপনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। প্রতিটি মণ্ডপে যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এরফান উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নাসিরনগর উপজেলার নিবন্ধিত প্রতিটি মণ্ডপে নির্ধারিত সময়ে ও সঠিকভাবে চাল পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। চাল বিতরণ শেষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সরকারের এ মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা