রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করেন হাসেম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করেন হাসেম
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
নাম হাসেম । রাজশাহীর বিনোদনপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন। রাজশাহী শহরে সাহেব বাজার এলাকায় ভ্যানচালিয়ে স্যান্ডেল বিক্রি করেন । এই সামান্য ব্যবসা করেই , চলে তার জীবন জীবিকা। সন্তানদের পড়াশোনা । প্রতিদিন সকালে ছোট, বড় সব রকম স্যান্ডেল ভ্যানে সাজিয়ে , সারাদিন বাজারে স্যান্ডেল বিক্রি করেন
হাসেম ।
রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করা একজন সাধারণ বিক্রেতার দৈনিক জীবন, কঠোর পরিশ্রম, এবং জীবনসংগ্রামের আবেগময় বর্ণনা উঠে এসেছে এই প্রতিবেদনে । প্রচন্ভ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে , বাজারের প্রতিটি গলিতে ঘুরে ঘুরে তিনি ক্রেতার খোঁজ করেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, পায়ে হেঁটে পথ চলতে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও খুব কম স্যান্ডেল বিক্রি হয় । এই ব্যবসা থেকে তাঁর লাভ খুবই সামান্য হয়, যা দিয়ে টেনেটুনে প্রতিদিনের খাবারের খরচ ও পরিবারের মৌলিক চাহিদা মেটানো সম্ভব হয়। প্রচণ্ড শারীরিক ক্লান্তি ও গরমের মধ্যেও হাসিমুখে ক্রেতার সাথে দরদাম করা—তাঁর বেঁচে থাকার এক অদম্য চেষ্টা । দিনশেষে এই সামান্য আয়ের মাঝেই লুকিয়ে থাকে তাঁর পরিবারের, সন্তানদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন।
আপনার মতামত লিখুন :