ad728

হরিপুরে গ্যাস ট্যাবলেট সেবনে মা-ছেলের মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় এক নারী ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার রহমতপুর গ্রামের শিষ মোহাম্মদের স্ত্রী ও ছেলে এ ঘটনার শিকার হন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিষ মোহাম্মদ ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে তাঁর স্ত্রী ছেলেকে নিয়ে নিজের মায়ের বাড়ি ভেটনা গ্রামে যান।

সেখানে একটি পটলখেতে ওই নারী ও তাঁর ছেলেকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ওই নারীর মৃত্যু হয়। ছেলেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, হাসপাতালে নেওয়ার পথে প্রশাসনের পক্ষ থেকে ছেলেটির বক্তব্য নেওয়া হয়। এ সময় সে জানায়, তার মা তিনটি এবং সে নিজে দুটি গ্যাস ট্যাবলেট সেবন করেছে। তারা আর বেঁচে থাকতে চায় না বলেও সে জানায় বলে জানা গেছে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ