ad728

হবিগঞ্জে শ্মশানের জায়গাসহ চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

হবিগঞ্জে শ্মশানের জায়গাসহ চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 
ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ।

হবিগঞ্জের রামপুর চা বাগানে শ্মশানের জায়গাসহ চা বাগানের ভূমি অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাগানের শতশত  শ্রমিক। মঙ্গলবার সকালে (২৩ জুন)  রশীদপুর ও রামপুর চা বাগানে  এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রামপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চাম্পা লাল, রশীদপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা, ইউপি সদস্য গীতা রাণী কর্মকার। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত শ্মশানের জায়গাসহ চা বাগানের অন্তত ৫ একর জায়গা একটি প্রভাবশালী  মহল অবৈধভাবে দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এতে চা বাগানের শ্রমিক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে চা বাগানের জায়গা দখলের চেষ্টা বন্ধ করে জায়গাটি সংরক্ষণের দাবি জানান। বক্তারা বলেন, শ্মশান শুধু একটি জায়গা নয়, এটি তাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। কোনোভাবেই এ স্থান দখল করতে দেওয়া হবে না। এছাড়া চা বাগান দখল করলে শতশত চা শ্রমিক অনাহারে মরবে। অবৈধ্য দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তারা। মানববন্ধনে নারী-পুরুষসহ বাগানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত  প্ল্যাকার্ড বহন করেন এবং জায়গা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ