ad728

বাঘাইছড়িতে ভ'য়া'ব'হ অ'গ্নি'কা'ণ্ড: ক্ষ'তি'গ্র'স্ত এলাকা পরিদর্শনে ইউএনও ও ওসি‎


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও ও ওসি‎
‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।বুধবার (বিকেল সাড়ে ৫টার দিকে) এ দুর্ঘটনা ঘটে।
‎জানা যায়, এলাকার বাসিন্দা মোঃ শাহ জাহানের বসতবাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় এবং পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
‎পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ ও সহায়তা প্রদান করা হবে।”
‎স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা দুর্গতদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ