ad728

সুন্দরগঞ্জ ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি :

 নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি এবং রোটারি ক্লাব অব ঢাকার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
‎
‎ক্যাম্পে মোট ৮০ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষায় VIA পজিটিভ ০১ জন এবং CBE পজিটিভ ০২ জন পলিস ০৩ শনাক্ত হয় । সংশ্লিষ্টদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও পরবর্তী চিকিৎসা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
‎
‎ভায়া ক্যাম্পের সহযোগিতায় ও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইনচার্জ ডা: মোহাম্মদ কামরুল হাসান আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আতাউর রহমান সোহাগ ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভিন, এলাকা ব্যবস্থাপক (দাবি) শাখা ব্যবস্থাপক (দাবি) মৃত্যুঞ্জয় বিশ্বাস মোঃ আসাদুজ্জামান খান প্রোগ্রাম অফিসার যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প মোঃ শামীম হোসেন এরিয়া ম্যানেজার (বি এইচ পি)কৃষি ও বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. মফিজুল ইসলাম এবং ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মো. সানাউল্লাহ হক।
‎
‎স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন  সিনিয়র নার্স রেবা রানী, সাবিনা ইয়াসমিন, ফাতিমা বেগম।
‎
‎স্বাস্থ্যসেবা গ্রহণকারী নারীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এমন বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। তারা ভবিষ্যতেও ব্র্যাকের উদ্যোগে নিয়মিত এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ