ad728

পাবনায় মেরিন ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পাবনা জেলা প্রতিনিধি ;

পাবনায় মেরিন ইঞ্জিনিয়ারদের শিল্প প্রতিষ্ঠান মেরিনার্স গ্রুপের কারখানায় হামলা, মালামাল লুট ও কর্মীদের মারধোরের অভিযোগ উঠেছে। 

পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামে প্রতিষ্ঠানটিতে দফায় দফায় সন্ত্রাসী হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদের। সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে শামীম আহমেদ জানান, পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেরিন ইঞ্জিনিয়াররা সম্মিলিত প্রচেষ্টায় পাবনার আমিনপুরে মেরিনার্স গ্রুপ নামে সুদমুক্ত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মানসম্মত পণ্য তৈরি করে দ্রুত ব্যবসায়িক প্রসারতাও পায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি, মাসুদ রানা ও ফজলুল করিম নামের দুজন অংশীদার কোম্পানির কোটি টাকা আত্মসাত করেন। তদন্তে বিষয়টি ধরা পড়লে স্থানীয় প্রভাবশালী হারুন খানের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিষ্ঠানটি কুক্ষিগত করার চেষ্টায় দফায় দফায় হামলা চালিয়ে কারখানার যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যান। এ ছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের মারপিট করে আহতও করে তারা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। প্রতিষ্ঠানের নিরপত্তা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মেরিনার্স গ্রুপের কর্মীরা। 

এ সময় মো: মুজিবুর রহমান, মিজানুর রহমান, শরীফ উদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ