ad728

পত্নীতলায় পুলিশের অভিযানে চোরাই ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মেহেদী হাসান পত্নীতলা
প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তি নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫)-কে আটক এবং তাঁদের হেফাজত থেকে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ