ad728

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, ​নেত্রকোনা। 
 জাঁকজমকপূর্ণ আয়োজন ও আনন্দঘন পরিবেশে নেত্রকোনায় পর্দা উঠলো ‘আনন্দ বাজার (পশ্চিম নাগড়া) মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর।

​শনিবার (১০ অক্টবর)বিকেল ৪টায় আনন্দ বাজার মডেল মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
​প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পালের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ এবং জেলা প্রেসক্লাবের সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল। টুর্নামেন্ট উপলক্ষ্যে মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমি ও শুকতারা সংঘ। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠলেও নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে।
​স্নায়ুচাপ সামলে ট্রাইবেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-১ গোলে শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় শুকতারা সংঘ।

​টুর্নামেন্টের সফল আয়োজনে মুখ্য ভূমিকা পালন করছেন আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে পুরো মাঠ এলাকা জুড়ে ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ