গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১...
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (নাম) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বালিপাড়া এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) গফরগাঁও উপজেলার দুগাছিয়া এলাকার শাখচুড়া বাজারসংলগ্ন গফরগাঁও-হোসেনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।