দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ...
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দোওজ গ্রামে ১২ বছরের এক শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াহিদ আহমদ (১৮) নামের এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ওয়াহিদ আহমদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাঁর মাথায় দুটি সেলাই দিতে হয়েছে।