ad728

দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রতিনিধি অরুন চন্দ্র শীল 

রবিবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মোকলেদা খাতুন মিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কাহারোল উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কোনো শিশু যাতে বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ