আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর সার না পেয়ে উপজেলা নির্...
নওগাঁর আত্রাই উপজেলায় প্রয়োজনীয় সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। দিনের পর দিন ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদামতো সার। কেউ রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন, আবার কেউ টানা তিন দিন ঘুরেও এক বস্তা সার পাননি বলে অভিযোগ করেছেন। এমন পরিস্থিতিতে সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের কাছে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী কৃষকরা।