সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে...
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুর সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে । রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।