মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা, ঋণ বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয় এবং কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনজন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া কয়েকটি যুব সংগঠনকে ফুটবল উপহার দেওয়া হয়।