পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, ...
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের একটি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।