ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্...
কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দায়িত্ব পালন, টেকনাফের সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম অনিক চৌধুরী টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান