বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয় অর্জনের পর রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।