ad728

ফুলছড়ি উপজেলার নৌকায় দুই জমজ সন্তান প্রসব করলেন প্রসূতি মা।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হাসপাতালে নেয়ার পথে প্রসূতি মা নৌকার জন্ম দিলেন দুই জমজ সন্তানের। হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে সন্তান প্রসবের এ ঘটনায় নদীপাড়ের মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ সময় উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের মাঝপথে এ ঘটনা ঘটে। ওই প্রসূতি প্রথমে একটি ছেলে সন্তান এবং পরে একটি কন্যা সন্তানের জন্ম দেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রসববেদনা অসুস্হ হয়ে পড়েন চরাঞ্চলের বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া জন্য নৌকায় করে নদী পার হওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে স্বজনরা তাঁকে নিয়ে একটি নৌকায় করে হাসপাতালের নেওয়ার জন্য বেলা ১১টার নৌঘাটে পৌঁছালে প্রসূতির প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ায় নৌকায় থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে নিরুপায় হয়ে নৌকার মধ্যে প্রসবের ব্যবস্থা করতে হয়। পরে সেখানেই পরপর একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। 

নবজাতকদের বাবা মনোয়ার হোসেন বলেন অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় আমরা মারাত্মক দুশ্চিন্তায় পড়ে যাই। কী করব, কোথায় যাব—কিছুই বুঝতে পারছিলাম না। পরে আল্লাহর রহমতে নৌকাতেই আমার স্ত্রী জমজ সন্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তানেরা সবাই সুস্থ আছেন। 

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, চরাঞ্চলে কোনো স্থায়ী হাসপাতাল কিংবা পর্যাপ্ত চিকিৎসাকেন্দ্র না থাকায় এখানকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাত্র তিন দিনের ব্যবধানে একই উপজেলায় নৌকার পাটাতনে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটে। 

চরাঞ্চল বাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেখানে জরুরি চিকিৎসাকেন্দ্র, সার্বক্ষণিক চিকিৎসক ও  অ্যাম্বুলেন্স কিংবা জরুরি নৌ-অ্যাম্বুলেন্স এবং প্রসূতি মায়েদের জন্য নিরাপদ প্রসবসেবার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী

আলোচিত শীর্ষ ১০ সংবাদ