1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন
নিজস্ব প্রতিবেদক
হাসিনুজ্জামান মিন্টু | ঠাকুরগাঁও প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথ পাঠ শেষে সংসদীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তাঁদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা