1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মহাদেবপুরে মাটি খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান, এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
মঙ্গলবার (০৩ নভেম্বর) উপজেলার হাতুড় ইউনিয়নে বালু ও মাটি উত্তোলনের অনিয়মের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এর আওতায় তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের মাধ্যমে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা