1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জনগণের ভোটের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’ - ফরিদপুরের ভাঙ্গায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর প্রতিনিধি
জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের দাবি বাস্তবায়ন না করে সরকার বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে জনজীবনে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে পৌরসভা-সংলগ্ন এলাকায় যাত্রাবিরতিকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন ডা. শফিকুর রহমানের বিশাল গাড়িবহর ভাঙ্গায় পৌঁছালে হাজারো নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
এ সময় নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। নারী-পুরুষসহ শত শত নেতাকর্মী সকাল থেকেই বিশ্বরোডের পৌরসভা-সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। সড়কের দুই পাশে দলীয় ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁরা লংমার্চের বহরকে স্বাগত জানান।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ১১-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। ভাঙ্গায় তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন, জামায়াত নেতা রিপন সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমির ডা. মো. এনায়েত হোসেন, জামায়াত নেতা মফিজুল ইসলাম মাসুদ, মো. হাফিজুল ইসলামসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জামায়াতের নেতাকর্মীরা।
এ উপলক্ষে ভাঙ্গায় আয়োজিত সমাবেশে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের তত্ত্বাবধানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা