1
2
| প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি
টেকনাফ, ২৪ অক্টোবর ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার টেকনাফ বাস স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি টেকনাফ উপজেলা শাখার সদস্য সচিব এবং জাতীয় নারীশক্তির প্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়, দলীয় কাঠামোকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা