1
2
| প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীতে স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৪ অক্টোবর) বিকালে নরসিংদী শিশু একাডেমি হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উপস্থিত ছিলেন নরসিংদী -৫ (রায়পুরা) আসনের সংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুলসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী।
এসময় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা