1
2
| প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ট্রাফিক আইন বাস্তবায়নে চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান: ৮ মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
আসফিকুর রহমান নাহিদ, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পৌর শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে শহরের ব্যস্ততম এলাকা শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় এবং রেলগেট এলাকায় স্থাপিত তিনটি পৃথক চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে লাইসেন্স ও হেলমেট না থাকা, ফিটনেসবিহীন যানবাহন চালানো এবং উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৮টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি যানবাহন সাময়িকভাবে আটক এবং ১টি প্রসিকিউশন দাখিল করা হয়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন সার্জেন্ট নবাব, সার্জেন্ট আজাহার, সার্জেন্ট ওয়াসিম এবং টিএসআই খায়রুলসহ ট্রাফিক পুলিশের একটি চৌকস দল।
অভিযানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, “সড়কে যানজট মুক্ত রাখা এবং ট্রাফিক আইন পুরোপুরি কার্যকর করতেই আমাদের এই নিয়মিত ও বিশেষ তদারকি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা