1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সড়ক ডু'বে সাজেকে আ'ট'কা পাঁচ শতাধিক পর্যটক
নিজস্ব প্রতিবেদক
সড়ক ডুবে সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
সড়ক ডুবে সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট–মাচালং সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।
তিনি বলেন, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালার কবাখালী থেকে বাঘাইহাট–মাচালং সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। পানির প্রবল স্রোতের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। গত দুই দিনে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে ভ্রমণে গেছেন। বিকেলের মধ্যে পানি নেমে গেলে তারা ফিরে যেতে পারবেন। তা না হলে পর্যটকদের কটেজগুলোতে বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করা হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা আক্তার বলেন, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দীঘিনালা–সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়কের ওপর পানি উঠেছে। এতে সাজেকে অবস্থান করা পর্যটকেরা আটকা পড়েছেন। পানি নেমে গেলে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।
এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা