1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।
ময়মনসিংহ, ৩ জুন: বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিত এ সভায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পীরজাদা শহিদুল হক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক মুক্তিযুদ্ধ রহমান মিঠু ও সাংবাদিক ফজলুল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শামীম তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক বেলাল আহমেদ সরকার। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা