1
2
| প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কলমাকান্দায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কলমাকান্দায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা। নেত্রকোনার কলমাকান্দায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর হেমন্ত কুমার সরকারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাশেম, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম এবং কলমাকান্দা উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আসাদুজ্জামান মানিক প্রমুখ।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা