1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কো'র্ট, ৬ জনকে জ'রি'মা'না
নিজস্ব প্রতিবেদক
বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান শেষে জব্দ করা ২৩ পিস কারেন্ট জাল কাচালং নদীর পাড়ে নিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা